কাউকে না জানিয়ে বিয়ে করেছেন টয়া, বর শাওন

শনিবার, ২৯ ফেব্রুয়ারি ২০২০ | ৮:৩৬ অপরাহ্ণ

কাউকে না জানিয়ে বিয়ে করেছেন টয়া, বর শাওন
apps

 

একসঙ্গে কাজ করতে গিয়ে অভিনেতা সৈয়দ জামান শাওনের সঙ্গে বেশ ভালো বন্ধুত্ব তৈরি হয় মডেল ও অভিনেত্রী মুমতাহিনা টয়ার। এরপর বন্ধুত্ব থেকে প্রেমে জড়িয়ে পড়েন তারা। অবশেষে আজ ২৯ ফেব্রুয়ারি লিপইয়ারে বিবাহ বন্ধনে আবদ্ধ হন শাওন ও ‘লোকাল বাস’ খ্যাত টয়া।

শুধু তাই নয়, গত বৃহস্পতিবার সন্ধ্যায় দুই পরিবারের সদস্য ও কাছের বন্ধুদের উপস্থিতিতে তাদের গাঁয়ে হলুদ অনুষ্ঠিত হয় ঘরোয়াভাবে। ঘরোয়া আয়োজনে টয়ার মেহেদী উৎসবে উপস্থিত ছিলেন সাফা কবির, সিয়ামের পত্নী অবন্তী, শাওনের ও টয়ার কাছের বন্ধুরা।

প্রতি চার বছর পরপর আসে লিপ ইয়ার বা অধিবর্ষ। লিপ ইয়ার স্মরনীয় করে রাখতেই বিয়ের জন্য ২৯ ফেব্রুয়ারি বেছে নিয়েছেন। আজ শনিবার দুপুরে ঢাকার মিরপুর ডিওএইচএস এলাকার জলমুকুট রেস্তোরাঁয় টয়া ও শাওনের বিয়ের কাজটি সম্পন্ন হয়। দুই পরিবারের খুব ঘনিষ্ঠজনেরা ছাড়া বর-কনের কাছের বন্ধু-বান্ধবেরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। চলতি বছরের ডিসেম্বরে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে জানালেন টয়া।

টয়া বলেন, সবকিছু আসলে হঠাৎ করেই হয়ে গিয়েছে। এই বিষয়ে আমাদের কাছের কয়েকজন জানতেন শুধু। আজকের দিনটিকে স্মরণীয় করে রাখতেই বিয়ের দিন হিসেবে আজকের তারিখটি ধার্য্য করি। সামনে আয়োজন করে সবাইকে নিয়ে অনুষ্ঠান করা হবে। আমাদের জন্য সবাই দোয়া করবেন।

টয়া এবং শাওন অল্প সময়ে কাছের বন্ধুতে পরিণত হন। পরিচয় ছয় বছর হলেও গেল বছর কোরবানির ঈদে একটি শর্টফিল্ম করতে গিয়ে তাদের বন্ধুত্ব তৈরি হয়। এরপর দুজন ঘোরাঘুরি করেন। বন্ধুত্ব থেকে প্রেমের সম্পর্কের শুরু। প্রেমের সম্পর্ক তৈরির চার মাসের মাথায় পারিবারিকভাবে বিয়ের প্রস্তাব দেওয়া হয় শাওনের পক্ষ থেকে। পারিবারিকভাবে বিয়ের প্রস্তাব দেওয়ার ঠিক মাস খানেকের মধ্যে বিয়ের কাজটি সেরে নেন এই জুটি।

Development by: webnewsdesign.com