করোনায় ২৪ ঘন্টায় সিলেটে আরও ১ জনের মৃত্যু, ৬৭ জন শনাক্ত

বুধবার, ২৪ মার্চ ২০২১ | ২:৩৮ অপরাহ্ণ

করোনায় ২৪ ঘন্টায় সিলেটে আরও ১ জনের মৃত্যু, ৬৭ জন শনাক্ত
apps

সিলেটে করোনা আক্রান্ত হয়ে আরও ১ জনের মৃত্যু হয়েছে। সেই সাথে বাড়ছে করোনা আক্রান্ত। করোনায় আক্রান্তের তুলনায় কমেগেছে সুস্থতা। সিলেট বিভাগে ৬৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। সেই সাথে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ১৫ জন। এছাড়া বিভাগের মধ্যে সিলেট ও মৌলভীবাজার জেলায় ৪৩ জন চিকিৎসাধীন রয়েছেন।

সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত ২৮৩ জনের মৃত্যু হয়েছে। সেই সাথে করোনায় আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৯১৭ জন। এছাড়া করোনা থেকে সুস্থ হয়েছেন ১৫ হাজার ৯৪৩ জন।

গত ২৪ ঘণ্টায় আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৯ জন ও আইসোলেশনে চিকিৎসাধীন আছেন আরও ২৬ জন। বুধবার (২৪ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া এ তথ্য জানান।

সিলেটে স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে ৬৭ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ওসমানী মেডিক্যাল কলেজে ১৫ জন, সিলেট জেলার বিভিন্ন উপজেলায় ৩৩ জন, হবিগঞ্জে ১ জন ও মৌলভীবাজারে ১৮ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন।

বুধবার (২৪ মার্চ) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা ১৬ হাজার ৯১৭জন। এর মধ্যে সিলেট জেলায় ১০ হাজার ৩৩৭ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৫৭১ জন, হবিগঞ্জে ২ হাজার ২৫ জন ও মৌলভীবাজারে ১ হাজার ৯৮৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

দৈনিক বাংলাদেশ মিডিয়া/এসআরসি-২৪

Development by: webnewsdesign.com