করোনায় আক্রান্ত ইমরান খানের বিশেষ সহকারী সানিয়া

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২০ | ১১:১৯ পূর্বাহ্ণ

করোনায় আক্রান্ত ইমরান খানের বিশেষ সহকারী সানিয়া
ফাইল ছবি।
apps

এবার মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিশেষ সহকারী সানিয়া নিশতার।

তিনি নিজেই এক টুইট বার্তায় তার আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

সানিয়া নিশতার বলেন, সোমবার তার কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ এসেছে। করোনায় আক্রান্ত হওয়ার পর থেকে সেলফ আইসোলেশনে আছেন তিনি। বর্তমানে তার শরীরে মৃদু জ্বর উপসর্গ রয়েছে।

টুইটারে তিনি লিখেছেন- “আমি কোভিড-১৯ এ পজিটিভ হয়েছি এবং আইসোলেশনে আছি। আমার হালকা কিছু উপসর্গ আছে। করোনায় আক্রান্ত হলেও আমি বাসায় থেকে কাজ চালিয়ে যাব।

Development by: webnewsdesign.com