করোনাকালে জীবনের ঝুঁকি নিয়ে প্রমাণ করেছে জনগণের পাশে রয়েছে পুলিশ: মন্ত্রী শাহাব উদ্দিন

শনিবার, ১০ অক্টোবর ২০২০ | ২:১৫ অপরাহ্ণ

করোনাকালে জীবনের ঝুঁকি নিয়ে প্রমাণ করেছে জনগণের পাশে রয়েছে পুলিশ: মন্ত্রী শাহাব উদ্দিন
apps

মৌলভীবাজারের বড়লেখায় বিট পুলিশিং এর মাধ্যমে জনগনের দোরগোড়ায় পুলিশি সেবা নিশ্চিত করার লক্ষ্যে ইউনিয়ন ভিত্তিক মোবাইল সেবা যানের চাবি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি বলেছেন,পুলিশ আগের চেয়ে অনেকদূর এগিয়েছে৷ বেড়েছে জনবল, এছাড়া পুলিশ জনবান্ধব হয়েছে। বিট পুলিশিং এর মাধ্যমে জনগণের কাছে এসেছে পুলিশ৷ পুলিশকে সরকার সম্প্রসারণ করেছে, তাদের পেশাদারিত্বও বেড়েছে। করোনাকালে জীবনের ঝুঁকি নিয়ে পুলিশ দেশব্যাপি মানুষের পাশে দাঁড়িয়ে প্রমাণ করেছে পুলিশ জনগনের পাশে রয়েছে।

শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে বড়লেখা উপজেলা পরিষদ মিলনায়তনে যানের চাবি হস্তান্তর অনুষ্ঠানে পরিবেশ মন্ত্রী আরও বলেন,একটা সময়ছিল ডিউটির জন্য যানের সমশ্যা ছিল, দ্রুত কোন দূঘটনা এলাকায় যেতে পারতনা, এখন পুলিশের অনেক গাড়ি হয়েছে। আরও হবে। বড়লেখার মানুষকে দ্রুত সেবা দিতে মোবাইল যান চালু হয়েছে। দ্রুত সময়ের মধ্যে অপরাধীকে আইনের আওতায় আনা যাবে। এর মাধ্যমে পুলিশের কাছথেকে ভালো সেবা পাবে।

জেলা পুলিশ আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফারুক আহমেদ জেলা পুলিশ সুপার পিপি এম (বার)। ও বড়লেখা থানার উপ পরিদর্শক (এসআই) প্রভাকর রায়ের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন বড়লেখা উপজেলা পরিষদ চেয়ারম্যান সোয়েব আহমদ, বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামীম আল ইমরান।

স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) সাদেক কাউসার দস্তগীর।

অন্যদের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজ উদ্দিন, বড়লেখা পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর ও যুগ্ম সম্পাদক উপাধ্যক্ষ একেএম হেলাল উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিন, উত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটন।

অনুষ্টানে ‘শাহবাজপুর তদন্ত কেন্দ্রের জন্য একটি গাড়ি, নতুন ভবনও নির্মাণ ও পুলিশ সদস্য বাড়ানো দাবি জানিয়ে বক্তব্যে রাখেন উত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটন।

’মন্ত্রী শাহবাজপুর তদন্ত কেন্দ্রের জন্য গাড়ি ও ভবনের যে দাবি করা হয়েছে তা বাস্তবায়ন করা হবে বলেন আরও বলেন, ’ইভটিজিং ও কিশোর-তরুণদের প্রসঙ্গ টেনে বলেন, জুড়ির থেকে বড়লেখা আসার পথে টিএনএজ ছেলেদের প্রত্যেকটি মোটরসাইকেলে ৩ জন করে একটি গ্রুপকে ঘুরতে দেখলাম। তাদের সবার চুল ডিজাইন করে একরকম করে কাটা। বেশিরভাগ সময় এরা দুর্ঘটনা ঘটায়। এদের আইনের আওতায় নিয়ে আসতে হবে। পাশাপাশি বড়লেখাতে মাদক মুক্ত উপজেলা করতে হবে। এসব অপরাধের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) নুসরাত লায়লা নীরা, বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন সরদার, বড়লেখা জ্যেষ্ঠ বিচারিক আদালতের এপিপি অ্যাডভোকেট গোপাল চন্দ্র দত্ত, বড়লেখা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রতন দেবনাথ, শাহবাজপুর তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (পুলিশ পরিদর্শক) মোশাররফ হোসেন, বড়লেখা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, নিজবাহাদুরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ময়নুল হক, সুজানগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নছিব আলী, তালিমপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিদ্যুৎ কান্তি দাস, দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজির উদ্দিন, দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. সাহাব উদ্দিন, দাসেরবাজার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কমর উদ্দিন, দক্ষিণভাগ উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এনাম উদ্দিন, বর্ণি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. সাহাব উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের বড়লেখা উপজেলা কমিউনিট পুলিশিং সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগ বড়লেখা উপজেলা শাখার সাধারণ সম্পাদক প্রয়াত আনোয়ার উদ্দিন স্মরণে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়।

Development by: webnewsdesign.com