মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার শমসেরনগরের দীর্ঘ দিন প্রেম করে অন্তঃস্বত্ত্বা হওয়ার পর বিয়ের দাবি জানিয়ে ঘরে তুলে নিতে গত ৭ দিন ধরে প্রেমিকের বাড়ির বারান্দায় অবস্থান করছিল প্রেমিকা জ্যোতি রবিদাস (১৯), এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিলে রোববার সন্ধ্যায় পুলিশ প্রেমিক সন্তোষ যাদবকে (২২) আটক করেছে।
জানা যায়, কমলগঞ্জের শমশেরনগর চা বাগানের রবিদাস টিলা শ্রমিক বস্তির জ্যোতি রবিদাসের সাথে প্রেমের সম্পর্ক ছিল আদমটিলা শ্রমিক বস্তির সন্তোষ যাদবের। সন্তোষ যাদব প্রেমিকা জ্যোতিকে বিয়ে করতে অপারগতা প্রকাশ করে অন্যত্র বিয়ের উদ্যোগ নিচ্ছে জেনে প্রেমিকা সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা ৬টায় এসে প্রেমিক সন্তোষের বাড়ি প্রাঙ্গণে অবস্থান নেয়। বিষয়টি টের পেয়ে আগেই প্রেমিক সন্তোষ বাড়ি থেকে পালিয়ে যায়। এভাবে টানা ৭ দিন প্রেমিকের বসত ঘরের বারান্দায় অবস্থানের পর জ্যোতি রবিদাস কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিলে রোববার শমশেরনগর পুলিশ ফাঁড়ির পুলিশ সদস্যরা পালিয়ে থাকা সন্তোষ যাদবকে আটক করেছে।
প্রেমিকা জ্যোতি রবিদাস বলেন, গত কয়েক বছর ধরে সন্তোষ যাদবের সঙ্গে প্রেমের সম্পর্ক। এখন ২ মাসের অন্তঃস্বত্ত্বা আমি। সন্তোষ ও তার পরিবারের লোকজন তাকে ঘরে তুলে নিতে অস্বীকার করে। তাই রোববার বিকাল পর্যন্ত সে এ বাড়িতে অবস্থান করেছিল।
তিনি আরও জানান, শমশেরনগর ইউনিয়নের চেয়ারম্যান ,চা বাগান পঞ্চায়েত কমিটি ও পুলিশ কর্মকর্তারা ছেলের পরিবারের সাথে কথা বলার পর কোন সমাধান না হওয়ায় রোববার কমলগঞ্জ থানায় প্রেমিক সন্তোষকে আসামী করে লিখিত অভিযোগ করেন।’
শমশেরনগর পুলিশ ফাঁড়ির পরিদর্শক (তদন্ত) মোশারফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জ্যোতি রবিদাসের লিখিত অভিযোগে প্রেমিক সন্তোষ যাদবকে আটক করা হয়েছে।
Development by: webnewsdesign.com