কক্সবাজারে মাটি কাটার সময় পাহাড় ধসে ২ জনের মৃত্যু

বুধবার, ২১ অক্টোবর ২০২০ | ৮:০৭ অপরাহ্ণ

কক্সবাজারে মাটি কাটার সময় পাহাড় ধসে ২ জনের মৃত্যু
apps

ক্সবাজারের রামুতে গভীররাতে মাটি কাটার সময় পাহাড় ধসে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার (২১ অক্টোবর) ভোররাতে রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের লট উখিয়ারঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত ব্যক্তিরা হলেন- লট উখিয়ারঘোনা এলাকার মৃত মোহাম্মদ কালুর ছেলে মুজিবুর রহমান (৪০) ও উখিয়ারঘোনা স্কুল পাড়া এলাকার মৃত মোহাম্মদ হাসানের ছেলে আলী আহাম্মদ (২৮)।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার রাতে নিহত দুইজনসহ মোট ৪ জন শ্রমিক ওই এলাকায় পাহাড়ে মাটি কাটতে যায়। মাটি কাটার এক পর্যায়ে পাহাড়ের একাংশ ধসে পড়ে ঘটনাস্থলে দুইজন মারা যান।

কাউয়ারখোপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহাম্মদ বলেন, ঘটনাটি আমি ভোরে শুনেছি। শোনা মাত্রই রামু থানাকে অবগত করি। রামু থানার ওসিসহ আমরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সাথে কথা বলেছি।

রামু থানার ওসি কে এম আজমিরুজ্জামান বলেন, বুধবার ভোররাতে পাহাড়ের মাটি কেটে ডাম্পারে ভর্তি করার সময় পাহাড় ধসে দুইজনের মৃত্যু হয়েছে বলে আমরা প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছি। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

রিপোর্ট অনুসারে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান ওসি।

Development by: webnewsdesign.com