ঢাকা
১৮ জুলাই ২০২৬
শিরোনাম
মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান চট্টগ্রাম শাহ আমানতে যৌথ অভিযান

ওবায়দুল কাদেরের পরনের সবকিছুই উপহারের!

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি ২০২০   ২৭২ বার পঠিত
ওবায়দুল কাদেরের পরনের সবকিছুই উপহারের!

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘আমার ঘড়ি, টাই, স্যুট, প্যান্ট আমি নিজের টাকায় কিনি না। এগুলো সবই উপহারের। কেউ না কেউ এসব উপহার দিয়েছে বিভিন্ন সময়। গতকালও একজন আমাকে তিনটি কটি উপহার দিয়েছে। এগুলোর দাম আমি জানি না।’বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে সচিবালয়ের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান।

এক সাংবাদিক প্রশ্ন করেন, বিদেশি একটি সংবাদ মাধ্যমের খবরে দাবি করা হয়েছে ওবায়দুল কাদেরের হাতের রোলেক্সের ঘড়ির মূল্য প্রায় ৩৪ হাজার ডলার বা বাংলাদেশি টাকায় প্রায় ২৮ লাখ টাকা। জবাবে তিনি বলেন, ‘ঘড়িসহ অন্য সবকিছুই উপহারের। কাজেই আল-জাজিরাসহ যারা ওই সংবাদটি প্রচার করেছে, তারা কিসের ভিত্তিতে করেছে, আমার জানা নেই। এটি তাদের বিষয়।’

প্রসঙ্গত, সুইডেনভিত্তিক নিউজ সাইট ‘নেট্রা নিউজ’ এর ২৬ ডিসেম্বরের এক সংবাদে দাবি করা হয়, ওবায়দুল কাদেরের হাতের ঘড়িটির দাম তার বার্ষিক আয়ের সমান। পরে ঘড়ি প্রসঙ্গে বিস্তারিত খবর প্রকাশ করে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa