এসএমপির জানুয়ারি মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

রবিবার, ০৪ জানুয়ারি ২০২৬ | ৭:৫৫ অপরাহ্ণ

এসএমপির জানুয়ারি মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
apps

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) জানুয়ারি ২০২৬ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) সকাল ১১টায় এসএমপি সদর দপ্তরের সভাকক্ষে পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম-এর সভাপতিত্বে সভাটি হয়।

সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন এবং অতিরিক্ত দায়িত্বে ক্রাইম অ্যান্ড অপারেশন) মো. মাসুদ রানা, পিপিএম-সেবা, গত ডিসেম্বর মাসের অপরাধসংক্রান্ত পরিসংখ্যান উপস্থাপন করেন।

এ সময় পুলিশ কমিশনার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, গ্রেপ্তার কার্যক্রম, পরোয়ানা নিষ্পত্তি ও মামলার অগ্রগতি পর্যালোচনা করেন। তিনি অপরাধ নিয়ন্ত্রণে মাঠপর্যায়ের কার্যক্রম আরও জোরদার করার নির্দেশ দেন। দায়িত্ব পালনে সফলতার জন্য কয়েকজন কর্মকর্তাকে পুরস্কৃতও করা হয়।

সভায় উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক, অতিরিক্ত দায়িত্বে সদর ও প্রশাসন, ইএন্ডডি) সুদীপ্ত রায়, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. রিয়াজুল কবির, পিএসসি, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শাহরিয়ার আলম ও আহমাদ মাঈনুল হাসান (উভয়েই পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) মো. আফজাল হোসেন, পুলিশ সুপার (পিবিআই) সিলেট মুহাম্মদ খালেদ-উজ-জামানসহ এসএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Development by: webnewsdesign.com