এবার ‘শ্রীমতি’ ছবিতে স্বস্তিকা

সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২০ | ১০:১১ অপরাহ্ণ

এবার ‘শ্রীমতি’ ছবিতে স্বস্তিকা
apps

প্রথম বারের মতো কলকাতার অভিনেতা সোহম চক্রবর্তীর বিপরীতে অভিনয় করতে যাচ্ছেন সময়ের আলোচিত অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। ‘শ্রীমতি’ নামের এ চলচ্চিত্রে সোহম চক্রবর্তীর স্ত্রী হিসেবে দেখা যাবে এ অভিনেত্রীকে। ছবিটি পরিচালনা করছেন অর্জুন দত্ত। এ ছবিতে স্বস্তিকার নাম ‘শ্রী’। মূলত তাকে নিয়েই পুরো ছবির গল্প।

জানা গেছে, ‘শ্রীমতি’ ছবিতে একজন উচ্চ মধ্যবিত্ত ঘরের গৃহবধূ হিসেবে দেখা যাবে স্বস্তিকাকে। যিনি রান্না করতে ভালোবাসেন। পুরো ছবিতে একটি কাল্পনিক চরিত্র থাকবে। যার কাছ থেকে স্বস্তিকাকে বিভিন্ন রান্নার রেসিপি গ্রহণ করতে দেখা যাবে। অন্যদিকে সমস্ত ব্যস্ততার মধ্যে একটা সময় নিজেকে বদলাতেও চান তিনি। অন্যরকম হতে চান।

নিজেকে বদলাতে জিমে ভর্তি হন, নিজের স্টাইল স্টেটমেন্টেও বদল আনেন। তবে শ্রী কি আদৌ নিজেকে বদলাতে পারবেন? সে গল্প অবশ্য শ্রীমতি মুক্তির পরই জানা যাবে। এ প্রসঙ্গে পরিচালক অজুর্ন দত্ত বলেন, ‘প্রত্যেক মহিলাই তার নিজের মতো করে আলাদা। তাদের নতুন করে অন্যরকম হওয়ার প্রয়োজন নেই। কমেডির মোড়কে সেই দৃশ্য আমি তোলে আনার চেষ্টা করছি।’

ছবিতে ‘শ্রী’ (স্বস্তিকা)র স্বামী অনিন্দ্যর ভূমিকায় দেখা যাবে সোহম চক্রবর্তীকে। অর্জুন দত্তের সঙ্গে এটাই সোহমের প্রথম কাজ। স্বস্তিকা অবশ্য ইতোমধ্যেই অর্জুন দত্তের ‘গুলদস্তা’ ছবিতে কাজ করে ফেলেছেন, যেটা শিগগিরই মুক্তি পেতে চলেছে। সে ছবিতে একটি বিশেষ ভূমিকায় দেখা যাবে বরখা বিস্ত সেনগুপ্তকে। এই ছবির সংগীত পরিচালনার দায়িত্বে রয়েছেন সৌম্য ঋত, আগামী সপ্তাহেই শুরু হবে ছবির শুটিং। এদিকে অর্জুন দত্ত পরিচালিত অব্যক্ত ছবিটি ইতোমধ্যেই সিনেমাপ্রেমীদের প্রশংসা কুড়িয়েছে।

Development by: webnewsdesign.com