ঢাকা
১৮ জুলাই ২০২৬
শিরোনাম
মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান চট্টগ্রাম শাহ আমানতে যৌথ অভিযান

নতুন গাড়ি মাত্র ৩ লাখ ৮০ হাজার টাকায়!

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শনিবার, ২৮ ডিসেম্বর ২০১৯   ৪৮১ বার পঠিত
নতুন গাড়ি মাত্র ৩ লাখ ৮০ হাজার টাকায়!

মাত্র ৪ লাখ রুপিরও কমে ভারতে মিলছে মারুতি সুজুকির নতুন গাড়ি। মডেল মারুতি সুজুকি আল্টো ভিএক্সআই প্লাস। ভারতে এই গাড়িটি বিক্রি হচ্ছে মাত্র ৩ লাখ ৮০ হাজার রুপিতে।

কম দামের গাড়ি হলেও এতে টাচস্ক্রিন ডিসপ্লে ব্যবহৃত হয়েছে। এতে একটি ৭ ইঞ্চির টাচ-স্ক্রিন ইনফোটেইনমেন্ট ডিসপ্লে সংযোজন করা হয়েছে।
এই ডিসপ্লেতে থাকছে কোম্পানির লেটেস্ট স্মার্টপ্লে ২.০ সাপোর্ট। কয়েক মাস আগে ওয়াগনআর মডেলের গাড়িতে প্রথম এই ডিসপ্লে ব্যবহার করেছিল মারুতি সুজুকি। এরপর নতুন আরো বেশ কিছু মডেলের একই ধরনের টাচ ডিসপ্লে ইনফোটেইনমেন্ট সংযোজন করা হয়েছে।
নতুন মডেলের আল্টো ভিএক্সআই প্লাস গাড়িতে থাকছে ৭৯৬ সিসির পেট্রোল ইঞ্জিন। এই ইঞ্জিনে ৪৭ বিএইচপি শক্তি এবং ৬৯ নিউটন মিটার টর্ক পাওয়া যাবে। এই ইঞ্জিন বিএস ফোর ভার্সনের।

গাড়িটিতে থাকছে একগুচ্ছ নতুন সুরক্ষা ফিচার। এই গাড়িতে ড্রাইভারের দিকে থাকছে এয়ারব্যাগ। এছাড়াও যোগ হয়েছে এবিএস, ইবিডি, রিয়ার পার্কিং সেন্সর, স্পিড অ্যালার্ট আর সিট-বেল্ট রিমাইন্ডার।
বাংলাদেশে এই গাড়ি কবে পাওয়া যাবে সে বিষয়ে এখনো কিছু জানায়নি মারুতি সুজুকি। তবে গাড়িটি বাংলাদেশে এলে এর দাম বেড়ে যাবে কয়েকগুণ।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa