এফইডি মৌলভীবাজার জেলা কমিটি গঠিত

বুধবার, ২৬ নভেম্বর ২০২৫ | ১২:১৭ অপরাহ্ণ

এফইডি মৌলভীবাজার জেলা কমিটি গঠিত
apps

পরিবেশের ভারসাম্য রক্ষায়  সোলার এনার্জিকে জনপ্রিয় করার লক্ষ্য নিয়ে গঠিত সিভিল সোসাইটি প্ল্যাটফর্ম  এফইডি  ফোরাম অন ইকোলজী এন্ড ডেভোলাপমেন্ট মৌলভীবাজার জেলা কমিটি  গঠন করা হয়েছে।

গতকাল মঙ্গলবার  ২৫ নভেম্বর দুপুরে শহরতলীর পাগুলিয়ায় উন্নয়ন সহায়ক সংস্থা হলরুমে  বাংলাদেশ  হিউম্যান ডেভোলাপমেন্ট ট্রাষ্ট্রের  নির্বাহী পরিচালক  মো: জসিমউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মো: জসিম উদ্দিনকে সভাপতি ও ম্যাক বাংলাদেশের নির্বাহী পরিচালক এস এ হামিদকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ঠ এফইডি  ফোরাম অন ইকোলজী এন্ড ডেভোলাপমেন্ট মৌলভীবাজার জেলা কমিটি  গঠন করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হচ্ছেন মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল ইসলাম শেফুল, রেডিও পল্লীকন্ঠের সিনিয়র ষ্টেশন ম্যানেজার মেহেদী হাসান, প্রথম আলো মৌলভীবাজার প্রতিনিধি আকমল হোসেন নিপু, এশিয়ান টিভি প্রতিনিধি মাহবুবুর রহমান রাহেল, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের  সহকারী পরিচালক সুবাস চন্দ্র সরকার, উসসের প্রধান নির্বাহী কর্মকর্তা  শওকত হোসেন সরকার, মৌলভীবাজার জজ কোর্টের এপিপি অ্যাডভোকেট আ: ওয়াহিদ, সৈয়দ শাহ মোস্তফা কলেজের অধ্যাপক মো: আসাদুল্লাহ,নারী ফোরাম শ্রীমঙ্গলের সভাপতি সুচিত্রা দেব, নারী নেটওয়ার্কের সভাপতি সৈয়দা আরমিনা আক্তার, ভিলেজ সোসাল ডেভোলাপমেন্ট অর্গানাইজেশন এর নির্বাহী পরিচালক এম এ এইচ শাহীন, কালেকটরেট  মসজিদের ইমাম মাওলানা মতিউর রহমান,ম্যাকের মাজহারুল ইসলাম,সমাজসেবক উত্তম দেবনাথ,পাতাকুড়ি সোসাইটির জাহিদুর রহমান,
ও শিক্ষিকা মাধুরী মজুমদার।

উল্লেখ্য বাংলাদেশের ১০ টি জেলায় এফইডি কমিটি গঠনের মধ্য দিয়ে সোলার এনার্জি ব্যবহার জনপ্রিয় করার লক্ষ্যে বিভিন্ন প্রদক্ষপে গ্রহণ করা হচ্ছে।

Development by: webnewsdesign.com