ঢাকা
১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

একহাতে জীবিকা অন্যহাতে পড়াশোনা: সংগ্রমী পরীক্ষার্থীর পাশে চট্টগ্রামের জেলা প্রশাসক

জাহাঙ্গীর আলম , বিশেষ প্রতিনিধি

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬   ৯৯ বার পঠিত
একহাতে জীবিকা অন্যহাতে পড়াশোনা: সংগ্রমী পরীক্ষার্থীর পাশে চট্টগ্রামের জেলা প্রশাসক

একদিকে জীবনযুদ্ধের কঠিন লড়াই, অন্যদিকে চলমান এইচএসসি পরীক্ষার প্রস্তুতি—দুটিই সমানতালে সামলাচ্ছিলেন চট্টগ্রাম সরকারি ইসলামিয়া ডিগ্রি কলেজের মানবিক বিভাগের শিক্ষার্থী জামশেদুল ইসলাম।

বাবা দীর্ঘদিন ধরে অসুস্থ ও কর্মক্ষমতাহীন হওয়ায় চার সদস্যের পরিবারের দায়িত্ব চেপে বসে এই তরুণের কাঁধে।

পড়াশোনার খরচ চালানোর পাশাপাশি ফুড ডেলিভারি রাইডার হিসেবে সাইকেল চালিয়ে উপার্জিত আয় দিয়েই চলত তাঁর সংসার।

কিন্তু হুট করে আয়ের একমাত্র মাধ্যম সেই সাইকেলটি চুরি হয়ে যাওয়ায় চারদিক অন্ধকার দেখতে শুরু করেন জামশেদ।

​সংসার চালানো, পড়াশোনা আর পরীক্ষা—সব মিলিয়ে এক গভীর অনিশ্চয়তায় পড়ার পর প্রতিকূলতার মুখেও হার না মেনে চট্টগ্রাম জেলা প্রশাসকের দ্বারস্থ হন এই সংগ্রামী শিক্ষার্থী।

আবেদনটি নজরে আসতেই দেরি করেননি চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

ডেকে নেন জামশেদকে, শোনেন তাঁর আত্মপরিচ্ছন সংগ্রামের গল্প। এরপর বাড়িয়ে দেন মানবিকতার হাত।

​সোমবার (১০ আগস্ট) চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে জামশেদের হাতে তুলে দেওয়া হয় তাঁর পছন্দের একটি নতুন সাইকেল।

​জামশেদের এই স্পৃহাকে সম্মান জানিয়ে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, “একজন ছাত্র নিজে কাজ করে পড়াশোনা চালিয়ে যাচ্ছে—আমি তার এই অদম্য মানসিকতাকে সম্মান জানাই।

সে কাজ ও পড়াশোনা দুটোই ধরে রাখতে চেয়েছে, তাই জেলা প্রশাসন তার পাশে দাঁড়িয়েছে।

কোনো অবস্থাতেই যেন তার পড়াশোনা থমকে না যায়, এটাই আমাদের চাওয়া।

তিনি আরও উল্লেখ করেন, তরুণ শিক্ষার্থীরাই দেশের মূল শক্তি; তাই প্রতিকূল পরিস্থিতিতে থাকা মেধাবীদের পাশে জেলা প্রশাসনের সহায়তার এই ধারা অব্যাহত থাকবে।

​নতুন সাইকেল হাতে পেয়ে আবেগে আপ্লুত জামশেদুল ইসলাম বলেন, “সাইকেলটি চুরি হওয়ার পর নতুন করে কেনার মতো সামর্থ্য আমাদের ছিল না।

ডিসি স্যার আমার কথা শুনে পছন্দমতো একটি সাইকেল কিনে দিয়েছেন। এখন আমি আবারও কাজে ফিরতে পারব এবং পড়াশোনাটাও চালিয়ে যেতে পারব।

একটি নতুন সাইকেল কেবল যাতায়াতের বাহন নয়, জামশেদের জন্য তা যেন ঘুরে দাঁড়ানোর এক নতুন উপহার।

বনযুদ্ধের কঠিন বাস্তবতায় নতুন আশা নিয়ে পরীক্ষার ফাঁকে আবারও রাইডারের পোশাকে রাজপথে নামছেন জামশেদ—একহাতে পরিবারের স্বপ্ন, অন্যহাতে নিজের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার দৃঢ় অঙ্গীকার।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa