উচ্চ শব্দে গান বাজিয়ে স্ত্রীকে খু’ন

শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ২০২০ | ৯:৪০ অপরাহ্ণ

উচ্চ শব্দে গান বাজিয়ে স্ত্রীকে খু’ন
apps

গাজীপুরের কালিয়াকৈরে পাষান্ড স্বামীর হাতে তার স্ত্রী খু’ন হয়েছে বলে জানা গেছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ভান্নারা গ্রামের আরিফুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে। নি’হ’ত সাথী উপজেলার ভান্নারা গ্রামের মো. রকি হোসেনের স্ত্রী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ১৫ দিন আগে কাপড়ের ডিজাইনার সাথী আক্তার তার স্বামী মো. রকি হোসেন ও তাদের ২ বছর বয়সী একমাত্র পুত্র শায়েমকে সাথে নিয়ে উপজেলার ভান্নারা গ্রামের আরিফুল ইসলামের বাড়ির একটি কক্ষ ভাড়া নিয়ে বসবাস শুরু করে।

বুধবার দুপুরে পারিবারিক কলহের জের ধরে পা’ষন্ড স্বামী রকি হোসেন কক্ষের দরজা বন্ধ করে গৃহে রক্ষিত একটি ধারালো চাকু দিয়ে স্ত্রী সাথী আক্তার (২২)কে এলোপাতাড়ি কু’পিয়ে খু’ন করে পালিয়ে যায়। এসময় সাথীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডাঃ মানসুরা পরীক্ষা-নিরীক্ষার পর সাথীর মৃ’ত্যু ঘোষণা করে।

বাড়ির মালিক আরিফুল ইসলামের স্ত্রী ইয়াসমিন জানান, সাথীকে খু’ন করার সময় রুমের ভিতর ক্যাসেট প্লেয়ারে উচ্চ স্বরে গান বাজতে ছিল। মৌচাক পুলিশ ফাঁড়ির উপ-পুলিশ পরিদর্শক সুজন বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

Development by: webnewsdesign.com