গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সিরাজগঞ্জের কাজিপুর থানা পুলিশ দুই ইয়াবা কারবারীকে আটক করেছে। এসময় তাদের নিকট থেকে ৪০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়েছে। আটককৃতরা হলো উপজেলার সাতকয়া গ্রামের ওসমান গণির পুত্র খাইরুল আলম (২২), ও ধুনট উপজেলার খাটিয়ামারী গ্রামের আলম সেখের পুত্র রাজু শেখ (২২) ।
মঙ্গলবার ( ৯ মার্চ) রাতে গোপনসূত্রে সংবাদ পেয়ে কাজিপুর থানার অফিসার ইনচার্জ পঞ্চনন্দ সরকার এর নেতৃত্বে এস.আই শামিম আহম্মেদ সহ সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার হাজরাহাটি ব্রীজ থেকে দক্ষিণে রোড এলাকা থেকে ওই দুই আসামীকে আটক করা হয়।
কাজিপুর থানার অফিসার ইন চার্জ পঞ্চনন্দ সরকার জানান, ‘আটককৃতদের বুধবার ( ১০ মার্চ) , মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) মামলা দিয়ে দুপুরে মামলা দিয়ে আদালতে পাঠিয়ে দেয়া হয়েছে।
Development by: webnewsdesign.com