ইয়াবাসহ কাজিপুরে দুই মাদক ব্যবসায়ী আটক

মঙ্গলবার, ১৬ মার্চ ২০২১ | ৭:৫২ অপরাহ্ণ

ইয়াবাসহ কাজিপুরে দুই মাদক ব্যবসায়ী আটক
apps

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সিরাজগঞ্জের কাজিপুর থানা পুলিশ ২০ পিচ ইয়াবাসহ দুই মাদক কারবারীকে আটক করেছে। আটককৃত হলেন উপজেলার স্থলবাড়ী গ্রামের মৃত লুৎফর রহমানের পুত্র রুহুল আমিন (৩৬) ও বিতচাতল গ্রামের মৃত চান রবিদাসের পুত্র শ্রী কুকিল (৪০)। রবিবার গভীর রাতে (১৪ মার্চ) কাজিপুর থানার অফিসার ইনচার্জ পঞ্চনন্দ সরকারের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে একজনকে স্থলবাড়ী নিজ বাড়ী হতে অন্যজনকে ঢেকুরিয়া বাজারের চৌরাস্তা হতে তাদের আটক করে। এসময় তাদের নিকট থেকে ২০ পিচ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

কাজিপুর থানার অফিসার ইনচার্জ পিএন সরকার জানান, সোমবার (১৫ মার্চ ) আটকৃতদের নামে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) মামলা দিয়ে সিরাজগঞ্জ বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। কাজিপুর থানার অফিসার ইনচার্জ পঞ্চনন্দ বলেন মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

Development by: webnewsdesign.com