ঢাকা
১১ আগস্ট ২০২৬
দেশজুড়ে
ফেনী নদী থেকে অবৈধ বালু উত্তোলন: ছাগলনাইয়া পুলিশ ৩ ড্রামট্রাকসহ গ্রেপ্তার ৩ “চাঁদপুরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: প্রাণ হারালেন ৩ জন, হাসপাতালে আরও ১৫” রাষ্ট্রপতি নির্বাচন: প্রস্তুতি পর্যালোচনায় ভারপ্রাপ্ত স্পিকার-ইসির বৈঠক শুরু চট্টগ্রাম পতেঙ্গায় কোস্ট গার্ডের ‘অপারেশন সমুদ্র প্রহরা চট্টগ্রামের পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার রক্তাক্ত অবস্থায় স্ত্রী ভর্তি হাসপাতালে কক্সবাজার উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে নলকূপ বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত, আহত ৩ খাগড়াছড়িতে পাহাড়ির পৈতৃক জমি দখল: আদালতের নিষেধাজ্ঞা তোয়াক্কা না করার অভিযোগ ‘ফল প্রকাশের আগেই ঝরল এসএসসি পরীক্ষার্থীর প্রাণ: সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু’ শিক্ষায় নারীদের জয়গান: পাসের হারে অনন্য মেয়েরা মগবাজারে বেপরোয়া লরির থাবায় ঝরল দুই মোটরসাইকেল আরোহীর প্রাণ

ইমরান খান ইরানের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করতে চান

আন্তর্জাতিক ডেস্ক
সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২০   ২৮২ বার পঠিত
ইমরান খান ইরানের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করতে চান

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান পার্শ্ববর্তী ইরানের সঙ্গে দীর্ঘদিনের ভ্রাতৃপ্রতীম সম্পর্ক আরো শক্তিশালী করার ব্যাপারে গভীর আগ্রহ প্রকাশ করেছেন ।তিনি বলেছেন, সামাজিক, সাংস্কৃতিক ও ঐতিহাসিক দিক দিয়ে ইরান ও পাকিস্তানের মধ্যে যে ঘনিষ্ঠতা রয়েছে তা আরো জোরদার করতে তিনি বদ্ধপরিকর।

তেহরানে নবনিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত রহিম হায়াত কোরেশি ইরান সফরে আসার আগে ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে পাক প্রধানমন্ত্রী তার এ সংকল্পের কথা জানান।কোরেশি গতকাল রোববার নিজের অফিসিয়াল টুইটার পেজে দেয়া এক পোস্টে প্রধানমন্ত্রীর সঙ্গে তার সাক্ষাতের উদ্ধৃতি দিয়ে এ কথা জানান বলে খবর দিয়েছে পার্সটুডে।

পাক রাষ্ট্রদূত লিখেছেন, ইমরান খান সকল ক্ষেত্রে তেহরানের সঙ্গে ইসলামাবাদের সম্পর্ক শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেছেন।তেহরানে নবনিযুক্ত পাকিস্তানি রাষ্ট্রদূত আরো বলেন, তিনি প্রধামন্ত্রীর এ আকাঙ্ক্ষা বাস্তবায়নে তার অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা চালাবেন।প্রসঙ্গত, রহিম হায়াত কোরেশি এর আগে দক্ষিণ কোরিয়ায় পাকিস্তানের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তিনি তেহরানে বিদায়ী পাকিস্তানি রাষ্ট্রদূত মিসেস রাফাত মাসুদের স্থলাভিষিক্ত হবেন। আগামী ১৪ ফেব্রুয়ারি পাকিস্তানের নয়া রাষ্ট্রদূতের তেহরান আসার কথা রয়েছে।এর আগে তিনি নিউইয়র্কে জাতিসংঘের সদরদপ্তর এবং ওআইসিতে কূটনীতিক হিসেবে দায়িত্ব পালন করেছেন কোরেশি। এ ছাড়া প্যারিস, রোম ও নয়াদিল্লির পাকিস্তান দূতাবাসেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa