ইবির বায়োমেডিকেল বিভাগের নতুন সভাপতি রবিউল

শনিবার, ২১ নভেম্বর ২০২০ | ৫:৫৭ অপরাহ্ণ

ইবির বায়োমেডিকেল বিভাগের নতুন সভাপতি রবিউল
apps

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের নতুন সভাপতি হিসেবে নিয়োগ পেয়েছেন বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর রবিউল ইসলাম। আগামী ৩ বছর তিনি এ দায়িত্ব পালন করবেন।

বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম তাকে এ পদে নিয়োগ দিয়েছেন। শানিবার (২১ নভেম্বর) অ্যাসোসিয়েট প্রফেসর রবিউল ইসলাম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

প্রসঙ্গত, গত ১৫ নভেম্বর সদ্য বিদায়ী সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের প্রফেসর ড. তপন কুমার জোর্দ্দারের মেয়াদ শেষ হয়।

পরে সহকারী অধ্যাপক রবিউল ইসলাম তার স্থলাভিষিক্ত হয়েছেন। এছাড়া রবিউল ইসলাম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের হাউজ টিউটর হিসেবে দায়িত্বরত রয়েছেন।

Development by: webnewsdesign.com