ইবির খালেদা জিয়া হলে বঙ্গবন্ধু লাইব্রেরীর উদ্বোধন

বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২০ | ৯:১৯ অপরাহ্ণ

ইবির খালেদা জিয়া হলে বঙ্গবন্ধু লাইব্রেরীর উদ্বোধন
apps

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) খালেদা জিয়া হলে বঙ্গবন্ধু লাইব্রেরী চালু করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বেলা একটার দিকে আনুষ্ঠানিক ভাবে এ লাইব্রেরীর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী। একইসাথে হলে বঙ্গবন্ধু কাউন্সিলিং সেলের উদ্বোধন ঘোষনা করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন হল প্রভোস্ট অধ্যাপক ড. রেবা মন্ডল, সহকারী প্রক্টর ও ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক নাসিমুজ্জামান, আল ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক নাসির আজহারী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হলের হাউজ টিউটর ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক মাহবুবা সিদ্দিকা।

 

উদ্বোধনকালে উপাচার্য বলেন, ‘নারীদের ব্যপারে আমাদের প্রচলিত ধারনা থেকে বের হতে হবে। নারী-পুরুষ দেহ কাঠামোর তারতম্য থাকতেই পারে। শারীরিক দিক থেকে মেয়েরা পুরুষের চাইতে অপর্যাপ্ত। কিন্তু বাস্তব দিক হলো কর্মক্ষেত্রে পুরুষের চেয়ে নারীরা এগিয়ে৷’

এসময় তিনি আরো বলেন, ‘শুধু সন্তান জন্মদান ই নারীর কাজ নয়। জৈবিক দৃষ্টিকোণ থেকে নারীকে দমানোর চেষ্টার দিন শেষ হয়ে গেছে। নারী বিকশিত হবে সমাজ বদলে দেয়ার হাতিয়ার হিসেবে। নারীরা হবে বর্তমান সময়ের ডিসিশন মেকার। আজকের এ লাইব্রেরীর উদ্বোধনের মধ্যে দিয়ে এ হলের ছাত্রীরা বঙ্গবন্ধু আদর্শে উজ্জীবীত হবে। একই সাথে তারা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার সহায়ক হবে।’

হল প্রভোস্ট অধ্যাপক ড. রেবা মন্ডল জানান, ‘প্রাথমিক ভাবে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর জীবনীকেন্দ্রিক ২১৮ টি বই নিয়ে লাইব্রেরীর যাত্রা শুরু করেছি৷ ধীরে ধীরে লাইব্রেরীকে আরো সম্প্রসারণ করা হবে।’

Development by: webnewsdesign.com