ইবিতে উন্নয়ন বিষয়ক কর্মশালা

সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২০ | ২:০৭ অপরাহ্ণ

ইবিতে উন্নয়ন বিষয়ক কর্মশালা
apps

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের আয়োজনে রবীন্দ্র-নজরুল কলা ভবনের গ্যালারী কক্ষে এটি অনুষ্ঠিত হয়।

কর্মশালায় উন্নয়ন বিষয়ক বিভিন্ন ধারণা, পদ্ধতি, উন্নত বিশ্বে ও বাংলাদেশে উন্নয়ন ধারণার তুলনামূলক বিশ্লেষণসহ নানা বিষয়ে আলোচনা করা হয়।

এসময় সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও বিভাগের সভাপতি অধ্যাপক ড. নাসিম বানুর সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। এছাড়াও বিভাগের প্রভাষক এ এইচ এম নাহিদ, হাফিজুর রহমান, ফিরোজ হোসাইন উপস্থিত ছিলেন।

কর্মশালায় বিভাগের দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

Development by: webnewsdesign.com