ঢাকা
১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

ইজতেমায় অংশ নিয়েছেন ক্রিকেটার মুশফিক, পথে মাশরাফি ও সাকিব

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শনিবার, ১৮ জানুয়ারি ২০২০   ৪৬১ বার পঠিত
ইজতেমায় অংশ নিয়েছেন ক্রিকেটার মুশফিক, পথে মাশরাফি ও সাকিব

বাংলাদেশ ক্রিকেটের জাতীয় দলের টেস্ট অধিনায়ক ক্রিকেটার মুশফিকুর রহিমসহ কয়েকজন ক্রিকেটার শনিবার টঙ্গীতে ৫৫তম বিশ্ব ইজতেমা ময়দানে হাজির হয়েছেন। তারা বিদেশি নিবাসে অবস্থান নিয়ে শেষ পর্বের আখেরি মোনাজাতে অংশ নেবেন বলে জানা গেছে।

শনিবার রাতে সাকিব আল হাসান ও তামিম ইকবালসহ আরও কয়েকজন ক্রিকেটার ইজতেমা ময়দানে পৌঁছানোর কথা রয়েছে বলে জানিয়েছেন বিশ্ব ইজতেমার (নিজামউদ্দিন মারকাজের) সুরা সদস্য মিডিয়া সমন্বয়কারী মো. সায়েম।

 

 

 

 

সায়েম আরও জানান, নিজামউদ্দিন মারকাজের সা’দ অনুসারীদের আয়োজনে ১৭ জানুয়ারি থেকে তিনদিনের বিশ্ব ইজতেমা শুরু হয়েছে। ১৯ জানুয়ারি রোববার আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে এবারের ইজতেমা। এ দফার দ্বিতীয় দিনে জাতীয় ও আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনের খ্যাতিমান ক্রিকেটার মুশফিকুর রহিম, সোহরাওয়ার্দী শুভ, জুনায়েদ সিদ্দিকী, রাকিবুল হাসান ও শাহরিয়ার নাফিজ ইতোমধ্যে ইজতেমা ময়দানে অবস্থান নিয়েছেন।

মাশরাফি বিন মর্তুজা এমপি, সাকিব আল হাসান এবং তামিম ইকবালসহ কয়েকজন ক্রিকেটার আখেরি মোনাজাতে অংশ নিতে শনিবার রাতে ইজতেমা ময়দানে আসার কথা রয়েছে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa