ইউএনও ও তার পিতার উপর হামলার প্রতিবাদে কাজিপুরে নিন্দা ও প্রতিবাদ

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২০ | ৬:০৬ অপরাহ্ণ

ইউএনও ও তার পিতার উপর হামলার প্রতিবাদে কাজিপুরে নিন্দা ও প্রতিবাদ
apps

জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা ওমর আলী শেখ ও তাঁর কন্যা দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে নিন্দা ও মানববন্ধনের আয়োজন করে কাজিপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল।

আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলার সিমান্তবাজার মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ নিকটে সিরাজগঞ্জ-কাজিপুর রোডে অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত ছিলেন, উপজেলা মুক্তিযোদ্ধা ভারপ্রাপ্ত কমান্ডার ও কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান সিদ্দিকী, সিরাজগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার গাজী সোহরাব হোসেন।

 

উক্ত মানববন্ধনে আরো অংশগ্রহণ করেন, কাজিপুর উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার গাজী সোলায়মান হোসেন, গাজী আব্দুর রশিদ, গাজী ইউনুস আলী, ডেপুটি কমান্ডার আশরাফুল আলম চৌধুরী (জগলু)সহ স্থানীয় মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানেরা এবং স্থানীয় জনসাধারণ । মানবন্ধনে মুক্তিযোদ্ধারা সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন, সাবেক ডেপুটি কমান্ডার গাজী আঃ সালাম।

Development by: webnewsdesign.com