আ.লীগ নেতাকে হত্যা করে মরদেহ আগুনে পোড়ানোর রায় আজ

রবিবার, ১৮ অক্টোবর ২০২০ | ১১:০২ পূর্বাহ্ণ

আ.লীগ নেতাকে হত্যা করে মরদেহ আগুনে পোড়ানোর রায় আজ
সংগৃহীত ছবি
apps

আজ আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক মুক্তিযোদ্ধা আতিক উল্ল্যাহ চৌধুরীর হত্যা মামলার রায়।

ঢাকার দ্রুতবিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান এ রায় ঘোষণা করবেন।

রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায়ের তারিখ ৩০ সেপ্টেম্বর ধার্য করেন। রায় প্রস্তুত না হওয়ায় তা পিছিয়ে ১৮ অক্টোবর ধার্য করেন আদালত।

উল্লেখ্য, ২০১৩ সালের ১১ ডিসেম্বর দক্ষিণ কেরানীগঞ্জের দোলেশ্বর এলাকায় একটি হাসপাতালের পাশ থেকে আতিক উল্ল্যাহ চৌধুরীর আগুনে পোড়া বিকৃত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে তার সঙ্গে থাকা কাগজ ও এটিএম কার্ড দেখে মরদেহ শনাক্ত করেন নিহিতের ছেলে সাইদুর রহমান ফারুক চৌধুরী।

Development by: webnewsdesign.com