ঢাকা
১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

আল্লামা আহমদ শফীকে নিয়ে কটূক্তিকারী গ্রেফতার

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বুধবার, ০৮ জানুয়ারি ২০২০   ৩০৯ বার পঠিত
আল্লামা আহমদ শফীকে নিয়ে কটূক্তিকারী গ্রেফতার

হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফী, মাওলানা মিজানুর রহমান আজহারীসহ বেশ কয়েকজন আলেমকে নিয়ে কটূক্তি করার অভিযোগে মাওলানা মাহবুবুল হক আল কাদেরী ওরফে নূরে বাংলাকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় মঙ্গলবার রাত ১০টার দিকে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মৌলভীর দোকান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়নে একটি মাহফিলে মাওলানা মাহবুবুল হক আল কাদেরী শাহ আহমদ শফী, মাওলানা মিজানুর রহমান আজহারীসহ দেশের কয়েকজন প্রখ্যাত আলেমকে কটূক্তি করে আক্রমণাত্মক বক্তব্য দেন। এ বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র সমালোচনার মুখে পড়েন নূরে বাংলা। এ নিয়ে সর্বত্র ক্ষোভের সৃষ্টি হয়।

এ ঘটনায় হেফাজতে ইসলামের সাতকানিয়ার উপজেলা আমির মাওলানা আবদুল মোবিন গতকাল মাওলানা মাহবুবুল হক আল কাদেরী ওরফে নূরে বাংলার বিরুদ্ধে সাতকানিয়া থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। ওই মামলায় নূরে বাংলাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন সাতকানিয়া থানার ওসি শফিউল কবির।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa