আমেরিকা প্রবাসী দিল আফরোজ ও মোঃ নজরুল ইসলাম-এর নিজস্ব অর্থায়নে করোনাকালীন দুর্যোগে কুড়িগ্রামের পৌর এলাকার শতাধিক দৃষ্টি প্রতিবন্ধীসহ সহস্রাধিক নারী পুরুষের মাঝে শাড়ী ও লুঙ্গি বিতরণ করা হয়।
শনিবার (১৪ নভেম্বর) সকালে কুড়িগ্রাম স্টেডিয়াম মাঠে স্বাস্থ্য বিধি মেনে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের উপস্থিতিতে শতাধিক দৃষ্টি প্রতিবন্ধীসহ সহস্রাধিক নারী পুরুষের মাঝে এসব বস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।
এসময় সহকারী অধ্যাপক নাজমুন নাহার বিউটি’র সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ হাফিজুর রহমান, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব নীলু, সহ সভাপতি রেজাউল করিম রেজা, সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম বেবু প্রমূখ।
Development by: webnewsdesign.com