“আমিরাত, বাহরাইন ও ইসরায়েল আসছেন যুক্তরাষ্ট্র প্রতিনিধি দল”

শনিবার, ১৭ অক্টোবর ২০২০ | ২:০৩ অপরাহ্ণ

“আমিরাত, বাহরাইন ও ইসরায়েল আসছেন যুক্তরাষ্ট্র প্রতিনিধি দল”
apps

অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা বাড়াতে ইসরায়েল, বাহরাইন ও আরব আমিরাত সফরে আসছেন যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি স্টিভ মুনুচিনসহ দেশটির উচ্চপদস্থ প্রতিনিধি দল।

গতকাল শুক্রবার (১৬ অক্টোবর) এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ জানায়, ১৭ থেকে ২০ অক্টোবর মুনুচিনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে স্বাভাবিক সম্পর্ক করা তিনটি দেশ সফর করবে।

প্রতিনিধি দলের মধ্যে ট্রেজারি বিভাগের মুনুচিন ছাড়া আরও থাকবেন ইসরায়েলে নিযুক্ত যুক্তষ্ট্রের রাষ্ট্রদূত ডেভিড ফ্রেডম্যান।

এ সফরে প্রথম বারের মতো বিশেষ ফ্লাইট করে তেলআবিব থেকে সরাসরি মানামায় আসবেন ইসরায়েল প্রতিনিধি দল।

ইসরায়েলের প্রতিনিধি দলটি বাহরাইনের মানামায় একটি বৈঠকে যোগ দেবেন। এরপর তাঁরা আবুধাবির উদ্দেশ্যে গমন করবেন। ওখানে প্রথম আব্রাহাম অ্যাকোর্ডস বিজনেস সামিট অনুষ্ঠিত হবে।

গত ১৩ আগস্ট ইসরায়েল ও আরব আমিরাতের মধ্যে স্বাভাবিক সম্পর্কের ঘোষণা হয়। এরপর বাহরাইনও ইসরায়েলের সঙ্গে স্বাভাবিক সম্পর্কের ঘোষণা দেয়। ১৫ সেপ্টেম্বর ওয়াশিংটনের হোয়াইট হাউজে দেশ তিনটির প্রতিনিধিরা আনুষ্ঠানিকভাবে স্বাভাবিক সম্পর্ক চুক্তি স্বাক্ষর করে।

সূত্র : আল জাজিরা

Development by: webnewsdesign.com