ঢাকা
২০ আগস্ট ২০২৬
শিরোনাম
মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান চট্টগ্রাম শাহ আমানতে যৌথ অভিযান

আবারো ঢাকাই ছবিতে ঋতুপর্ণা

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
শনিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২০   ২৮৬ বার পঠিত
আবারো ঢাকাই ছবিতে ঋতুপর্ণা

 

আবারো ঢাকাই ছবিতে দেখা যাবে টলিউডের জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। আলোচিত নার্গিস আক্তারের নির্মাণে নাম ঠিক না হওয়া একটি ছবির প্রধান চরিত্রে অভিনয় করবেন তিনি। এ ব্যাপারে নার্গিস আক্তার গণমাধ্যমকে বলেন, ঋতুপর্ণা সম্প্রতি দু’দিনের জন্য ঢাকায় এসেছিলেন ভারতীয় হাইকমিশনের আমন্ত্রণে। আমি তার সাথে দেখা করে গল্পটি শোনাই। তার দারুণ পছন্দ হয়েছে। আমাদের ছবিটি করতে সে রাজি হয়েছে। জানা

 

গেছে, সিনেমাটি প্রযোজনা করছেন এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। তার প্রতিষ্ঠান মাল্টিমিডিয়া প্রোডাকশন থেকে এটি নির্মিত হবে। ছবিটি নির্মিত হবে বাংলা ও ইংরেজি দুই ভার্সনে। ছবির গল্প লিখেছেন নার্গিস আক্তার নিজেই। মার্চের শেষের দিকে শুটিং শুরু করার কথা রয়েছে। ঋতুপর্ণার নায়ক হিসেবে তার সাথে পূর্বে কাজ করেছেন এমন বাংলাদেশি কাউকে ভাবছেন বলে জানালেন নার্গিস আক্তার। তিনি বলেন, ‘এমনও হতে

 

বাংলাদেশি কাউকে না ফেলে আমরা ভারতীয় কাউকে নিবো।’ উল্লেখ্য, নার্গিস আক্তার নারী অধিকার ও সামাজিক নানা ট্যাবু নিয়ে ছবি বানান। এর জন্য জিতে নিয়েছেন দুইবার ‘সেরা চিত্রনাট্যকার’ হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ নানান আন্তর্জাতিক পুরস্কার। তার এবারের ছবিটি নারীদের অধিকার নিয়ে নির্মাণ করা হবে। এদিকে, আগামী এপ্রিলে মুক্তি পাবে নার্গিস আক্তার পরিচালিত ‘যৈবতী কন্যার মন’। নাট্যাচার্য সেলিম আল দীনের বিখ্যাত মঞ্চ নাটক ‘যৈবতী কন্যার অবলম্বনে এটি নির্মিত হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa