ঢাকা
১৮ জুলাই ২০২৬
শিরোনাম
মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান চট্টগ্রাম শাহ আমানতে যৌথ অভিযান

আফগানিস্তানে তালেবানের সাঙ্গে পুলিশের সংঘর্ষে পুলিশসহ ৫ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক
রবিবার, ০৫ জানুয়ারি ২০২০   ৩০৭ বার পঠিত
আফগানিস্তানে তালেবানের সাঙ্গে পুলিশের সংঘর্ষে পুলিশসহ ৫ জন নিহত

তালেবানের সাঙ্গে পুলিশের সংঘর্ষে পুলিশসহ ৫ জন নিহত হয়েছেন। রোববার (৫ জানুয়ারি) সকালে উত্তরাঞ্চলীয় কুন্দুজ প্রদেশের পাশে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানিয়েছেন প্রাদেশিক সরকারের মুখপাত্র এসমাতুল্লাহ মুরাদি।

মুরাদি জানান, ‘একদল তালেবান বিদ্রোহী কুন্দুজ প্রদেশের অ্যাঙ্গরবাগ একটি পুলিশ চেকপোস্টে হামলা চালান। এরপর পুলিশ তাদেরকে লক্ষ্য করে গুলি চালালে পালাতে বাধ্য হয় আক্রমণকারীরা। এ সময় এক পুলিশসহ চার তালেবান মারা জান।’

তিনি আরও জানান, চেকপোস্টে দায়িত্ব পালন করা এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন এবং আরও একজন আহত হয়েছেন।

এদিকে এলাকায় নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশের ক্লিনআপ অভিযান চলছে বলেও জানিয়েছেন মুরাদি। তবে এ বিষয়ে এখন পর্যন্ত তালেবান কোন মন্তব্য জানা যায়নি।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa