ঢাকা
১৮ জুলাই ২০২৬
শিরোনাম
মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান চট্টগ্রাম শাহ আমানতে যৌথ অভিযান

‘আপাতত সৌদিতে আসছে পারছেন না ইসরাইলি ইহুদিরা’

আন্তর্জাতিক ডেস্ক
মঙ্গলবার, ২৮ জানুয়ারি ২০২০   ২৬৭ বার পঠিত
‘আপাতত সৌদিতে আসছে পারছেন না ইসরাইলি ইহুদিরা’

ইসরাইলি নাগরিকদের সৌদি আরব ভ্রমণের অনুমোদন আপাতত দেয়া হচ্ছে না। সোমবার সৌদি পররাষ্ট্রমন্ত্রী এমন দাবিই করেছেন। যদিও এর আগে সৌদি সফরে নিজ নাগরিকদের সবুজ সংকেত দিয়েছে দখলদার ইসরাইল।

-খবর এএফপিররোববার ইসরাইলি স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইসরাইলের মুসলমান ও ইহুদিদের সৌদি আরবে ধর্মীয় ও ব্যবসায়িক সফরে যাওয়ার অধিকার রয়েছে।কিন্তু সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান সিএনএনকে বলেন, এই মুহূর্তে ইসরাইলিদের সৌদি আরবে স্বাগত জানানো হচ্ছে না।তিনি বলেন, আমাদের নীতি অপরিবর্তনীয়। ইসরাইলের সঙ্গে আমাদের সম্পর্ক নেই। ইসরাইলি পাসপোর্টধারীরা আপাতত সৌদিতে আসতে পারছেন না।

 

 

 

 

অধিকাংশ আরব দেশের মতো অবৈধ ইসরাইলের সঙ্গে সৌদি আরবের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। কেবল জর্ডান ও মিসরের সঙ্গে শান্তিচুক্তি রয়েছে ইসরাইলের।কিন্তু ফিলিস্তিনিদের ভূখণ্ডে ইসরাইলের দখলদারিত্বই তাদের সঙ্গে আরবদের এমন কোনো চুক্তিতে বাধা হয়ে রয়েছে। কিন্তু আরব দেশগুলোর সঙ্গে সাম্প্রতিক মাসগুলোতে সম্পর্ক গড়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে অবৈধ ইসরাইলিরা।প্রিন্স ফয়সাল বিন ফারহান বলেন, ফিলিস্তিন-ইসরাইলের সংঘাতের একটি সমাধানে পৌঁছাতে আমরা জোরালোভাবে উৎসাহ দিচ্ছি। দুই পক্ষ যখন একটি শান্তি চুক্তিতে পৌঁছাবে, তখনই এ অঞ্চলে ইসরাইলের সঙ্গে সম্পর্ক করা হবে কিনা; তা আলোচনার টেবিলে আসবে বলে আমি মনে করি।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa