চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে ৪লক্ষ্য টাকার নিষিদ্ধ জাল পুড়িয়ে ফেলা হয়।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সহকারী কমিশনার ( ভূমি) তানভীর হাসান চৌধুরীর নেতৃত্বে গহিরা,রায়পুর,১৫ নং ঘাট ও সাঙ্গু উপকূলীয় এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে উপজেলা মৎস্য অধিদপ্তর ও কোষ্টগার্ড। অভিযানের চলাকালে এসব এলাকা হতে ১০০০ মিটারের ৮টি উপকূলীয় নিষিদ্ধ বেহুন্দী জাল জব্দ করা হয়। যার বাজার মূল্য ৪ লক্ষ টাকা।
গত (১৪ অক্টোবর – ৪ নভেম্বর) পর্যন্ত ২২ দিন ব্যাপী সমুদ্রে মা ইলিশ সংরক্ষণের লক্ষ্যে সরকার কর্তৃক ইলিশসহ সব ধরনের মৎস্য আহরণ নিষিদ্ধ করা হয়। তাই এই নিষিদ্ধতা বাস্তবায়নের লক্ষ্যে উপজেলার উপকূলীয় এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। পরে অভিযানে জব্দকৃত এসব অবৈধ জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। অভিযানে আরো উপস্থিত ছিলেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্ত মোঃ রাশিদুল হক, মৎস্য অধিদপ্তরের এফ.এ জাহেদ আহমেদ ও মোহাম্মদ এনামুল হক।
এসময় সিনিয়র মৎস্য কর্মকর্তা রাশিদুল হক বলেন,মা ইলিশ সংরক্ষণের জন্য ২২ দিন পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।
Development by: webnewsdesign.com