চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সারাদেশে নারী নির্যাতন ও ধর্ষনে জড়িত ব্যক্তিদের গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবিতে উপজেলা ছাত্রদলের মিছিল বের হলে উক্ত মিছিলে বাঁধা দিয়ে ছাত্রদল নেতা কর্মিদের গায়ে হাত তুলাসহ ব্যানার পুড়িয়ে দেয় আনোয়ারা উপজেলা ছাত্রলীগ।
শুক্রবার (১৬ অক্টোবর) দুপুর ১১টার দিকে উপজেলা ছাত্রদল নেতা অহিদুল ইসলাম ও ইকবাল হোসেন জুয়েল এর নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়ে চাতুরী চৌমুহনী বাজারে আসলে উপজেলা ছাত্রলীগ তাদেরকে বাঁধা দেয় এবং গায়ে হাত তুলে মিছিল বন্ধ করতে বাধ্য করে। পরবর্তীতে জোর করে ছাত্রদলের ব্যানার ছিনিয়ে নিয়ে পুড়িয়ে দেয় ছাত্রলীগের নেতা কর্মীরা।
এই বিষয়ে উপজেলা ছাত্রদল নেতা ইকবাল হোসেন জুয়েল বলেন, সারাদেশে চলছে ধর্ষন আর ধর্ষন। তাই এই ধর্ষন প্রতিরোধে এবং ধর্ষনে জড়িতদের শাস্তির দাবিতে বেলা ১১টা নাগাত আনোয়ারা ছাত্রদলের সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে উপজেলার শশি কমিউনিটি সেন্টার থেকে মিছিল বের করে চাতুরী চৌমুহনীতে পৌছালে ছাত্রলীগের নেতা-কর্মীরা জুর পূর্বক আমাদের মিছিল বন্ধ করতে বাধ্য করে। এবং এরা আমাদের নেতা-কর্মীদের উপর ও হাত তুলে। পরবর্তীতে আমাদের থেকে ছাত্রদলের ব্যানার ছিনিয়ে নিয়ে পুড়ে ফেলে তারা।
এসময় সমাবেশে উপস্থিত ছিলেন বটতলী কলেজের সাবেক সাধারণ সম্পাদক দিদার চৌধুরী, আনোয়ারা কলেজের সাবেক সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন এবং উপজেলা ছাত্রদল নেতা সাজ্জাদ, জিয়া,মহিউদ্দিন, মঈন সহ আনোয়ারা,বটতলী কলেজ ও উপজেলা ছাত্রদলের নেতা কর্মীরা।
Development by: webnewsdesign.com