আনোয়ারায় আগুনে ২ বসতবাড়ী পুড়ে ছাই: ব্যাপক ক্ষয়-ক্ষতি

বুধবার, ২১ অক্টোবর ২০২০ | ৭:৪১ অপরাহ্ণ

আনোয়ারায় আগুনে ২ বসতবাড়ী পুড়ে ছাই: ব্যাপক ক্ষয়-ক্ষতি
apps

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ৬নং বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ গ্রামে অগ্নিকাণ্ডের ঘটনায় ২বসতবাড়ী পুড়ে গেছে।

বুধবার (২১ অক্টোবর ) সকাল নয়টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে আব্দুস সত্তার ও নুরুল ইসলামের দুইটি কাঁচা ঘর পুড়ে ছাই হয়ে যায়। আগুনে প্রায় ৭ লক্ষ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগীরা জানিয়েছে।

এই ঘটনায় নয়ন নামের এক প্রত্যক্ষদর্শী জানায়, সকাল নয়টার দিকে আব্দুস সত্তারের ঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে। আগুনের লেলিহান ও বাড়ির লোকজনের চিৎকার শুনে পাশ্ববর্তী লোকজন ছুটে আসে। কিছু বুঝে উঠার আগেই মুহূর্তের মধ্যে দুইটি ঘর পুড়ে ছাই হয়ে যায়।

আনোয়ারা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দুলাল মিত্র বলেন, খবর পেয়ে আনোয়ারা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় একঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত ঘটেছে। তবে আগুনে ক্ষতিগ্রস্তরা ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করলেও ক্ষতির পরিমাণ আরো কম হবে বলে তিনি নিশ্চিত করেন।

Development by: webnewsdesign.com