ঢাকা
১১ আগস্ট ২০২৬
দেশজুড়ে
ফেনী নদী থেকে অবৈধ বালু উত্তোলন: ছাগলনাইয়া পুলিশ ৩ ড্রামট্রাকসহ গ্রেপ্তার ৩ “চাঁদপুরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: প্রাণ হারালেন ৩ জন, হাসপাতালে আরও ১৫” রাষ্ট্রপতি নির্বাচন: প্রস্তুতি পর্যালোচনায় ভারপ্রাপ্ত স্পিকার-ইসির বৈঠক শুরু চট্টগ্রাম পতেঙ্গায় কোস্ট গার্ডের ‘অপারেশন সমুদ্র প্রহরা চট্টগ্রামের পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার রক্তাক্ত অবস্থায় স্ত্রী ভর্তি হাসপাতালে কক্সবাজার উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে নলকূপ বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত, আহত ৩ খাগড়াছড়িতে পাহাড়ির পৈতৃক জমি দখল: আদালতের নিষেধাজ্ঞা তোয়াক্কা না করার অভিযোগ ‘ফল প্রকাশের আগেই ঝরল এসএসসি পরীক্ষার্থীর প্রাণ: সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু’ শিক্ষায় নারীদের জয়গান: পাসের হারে অনন্য মেয়েরা মগবাজারে বেপরোয়া লরির থাবায় ঝরল দুই মোটরসাইকেল আরোহীর প্রাণ

আতঙ্কে কাঁপছে বিশ্ব! তথ্য ফাঁস, চীনে করোনাভাইরাসে মৃত্যু ২৫ হাজার!

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২০   ৩০৬ বার পঠিত
আতঙ্কে কাঁপছে বিশ্ব! তথ্য ফাঁস, চীনে করোনাভাইরাসে মৃত্যু ২৫ হাজার!

 

করোনাভাইরাসে আতঙ্কে কাঁপছে বিশ্ব। করোনাভাইরাসের কারণে অচল হয়ে পড়েছে চীন। চীনের সঙ্গে বিশ্বের অন্যান্য দেশ যোগাযোগ বিচ্ছিন্ন করে দিচ্ছে।

দেশটির সরকারি তথ্যমতে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৫৬৪ জনের মৃত্যু হয়েছে চীনে। এবং আক্রান্তের সংখ্যা ২৮ হাজার ১৮ জন।

তবে শুরু থেকেই চীনের গণমাধ্যমগুলো থেকে করোনাভাইরাসের মৃত্যুর সংখ্যা লুকানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

মৃতের সঠিক সংখ্যা জানালে চীনজুড়ে আতঙ্ক বেশি ছড়িয়ে পড়বে এমন যুক্তিতেই সঠিক তথ্য জানাচ্ছে না চীনের সরকার।

এমন অভিযোগের মধ্যে নতুন এক তথ্য দিল চীনা প্রযুক্তিপ্রতিষ্ঠান টেনসেন্ট।

প্রতিষ্ঠানটির ওয়েবপেজে বলা হয়েছে, ৫৬৮ নয় করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ২৪ হাজার ৫৮৯ জনের। আর আক্রান্ত হয়েছেন ১ লাখ ৫৪ হাজার ২৩ জন।

গত শনিবার টেনসেন্টের ওয়েবপেজে ‘মহামারি পরিস্থিতি পর্যবেক্ষণ’ শিরোনামে এ তথ্য প্রকাশ করা হয়।

প্রকাশিত তথ্যে বলা হয়, করোনাভাইরাসের মৃত্যুর সংখ্যা ২৪ হাজার ৫৮৯ জন। অথচ সরকারি তথ্যে হাজারের কাছাকাছিও নয়।

এছাড়া ওই ওয়েবপেজে আক্রান্তের সংখ্যা বলা হয়েছে ১ লাখ ৫৪ হাজার ২৩ জন। যা সরকারি তথ্য আক্রান্তের সংখ্যার চেয়ে দশগুণ বেশি।

তবে এমন তথ্য দেয়ার কিছুক্ষণ পরই তথ্য সংশোধন করে নেয় ওয়েবপেজ কর্তৃপক্ষ। এরপরই সরকারি হিসাবটি লিখে দেয়া হয় সেখানে।

কিন্তু এরইমধ্যে ওয়েবপেজের আগের পরিসংখ্যানটির স্ক্রিনশট করে নিয়ে নেয় অনেকে। বিষয়টি নিয়ে রীতিমতো ঝড় বইছে বিশ্বজুড়ে।

উহান থেকে ছড়িয়ে যাওয়া নভেল করোনাভাইরাস বিষয়ে ওয়েবপেজের এই পরিসংখ্যান নিয়ে ইতোমধ্যে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা।

বিষয়টি ভুল নাকি টেনসেন্টের তথ্য ফাঁস, এমন প্রশ্নই এখন চলছে নানা মহলে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa