আটোয়ারী উপজেলা শিক্ষা অফিসার আব্দুল লতিফ এর অবসর জনিত বিদায় সংবর্ধনা

শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২০ | ৬:১০ অপরাহ্ণ

আটোয়ারী উপজেলা শিক্ষা অফিসার আব্দুল লতিফ এর অবসর জনিত বিদায় সংবর্ধনা
apps

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুল লতিফের অবসর জনিত বিদায় সংবর্ধনা গতকাল বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে।সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজা আল মামুন ও তোড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুননাহার পারভীন’র যৌথ উপস্থাপনায-় উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক বীরমুক্তিযোদ্ধা মোঃ জাহেদুর রহমান’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন সুলতানা বলেন, সরকারি দায়িত্ব পালনে তিনি সৎ, নির্ভীক ও নিষ্ঠাবান কর্মকর্তা ছিলেন।

আবেগঘনময় অনুষ্ঠানে অশ্রুসিক্ত কন্ঠে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুল লতিফ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা আইসিটি কর্মকর্তা সহিদুল ইসলাম, রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর আব্দুল মান্নান, সাবেক ইন্সট্রাক্টর মাসুম বিল্লাহ , সহকারী ইন্সট্রাক্টর রুহুল আমিন, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা জাহেদুর রহমান,জ্যেতিস্ময় রায়, উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক তৈমুর রহমান, প্রধান শিক্ষক সেলিম রেজা, সহকারী শিক্ষক বাহারাম সিদ্দিকী, তারেক হোসেন চৌধুরী প্রমুখ। এসময় উপজেলা শিক্ষক সমিতির সকল সদস্য সহ উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

সংবর্ধনা অনুষ্ঠান শেষে মোহাম্মদ আব্দুল লতিফ কে সম্মাননা ক্রেস্ট সহ উপহার সামগ্রী প্রদান করেন।

Development by: webnewsdesign.com