আজমিরীগঞ্জ উপজেলায় হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুইজনের মৃত্যু

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২০ | ৬:৫০ অপরাহ্ণ

আজমিরীগঞ্জ উপজেলায় হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুইজনের মৃত্যু
apps

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় হাওরে মাছ ধারার সময় বজ্রপাতে চতুর্থ শ্রেণির ছাত্রসহ দুইজনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালের চিকিৎসক দুই জনকে মৃত ঘোষণা করেন। আজমিরীগঞ্জ থানা পুলিশ মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে।

নিহতরা হলো- উপজেলার জলসুখা ইছবপুর গ্রামের সেবুল মিয়ার ছেলে শুভ মিয়া (১২) ও একই গ্রামের নূর মোহাম্মদের ছেলে কৃষক মোজম্মিল মিয়া (৪৫)।

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন তরফদার জানান, শুভ ও মোজম্মিল মিয়া মঙ্গলবার দুপুরে গ্রামের পার্শ্ববর্তী হাওরে মাছ শিকারে গিয়েছিল। তখন বৃষ্টির সঙ্গে সঙ্গে বজ্রপাত ঘটলে তারা আহত হয়। পরে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেছেন।

আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মতিউর রহমান খান জানিয়েছেন, নিয়মানুযায়ী বজ্রপাতে মারা যাওয়া দুইজনের পরিবারকে সরকারি আথিক সহায়তা দেওয়া হবে।

Development by: webnewsdesign.com