ঢাকা
১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

আগামী শনিবার সিলেটে ভিটামিন ‘এ’ খাবে ৪ লাখ ৬০ হাজার শিশু

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বুধবার, ০৮ জানুয়ারি ২০২০   ৩১২ বার পঠিত
আগামী শনিবার সিলেটে ভিটামিন ‘এ’ খাবে ৪ লাখ ৬০ হাজার শিশু

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে আগামী শনিবার। এ ক্যাম্পেইনের আওতায় সিলেট জেলায় সাড়ে ৪ লাখেরও বেশি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মন্ডল এই তথ্য জানিয়েছেন।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, এ বছর সিলেটে ৬ থেকে ১১ মাস বয়সী ৪৯ হাজার ৬৯৫ শিশুকে এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৪ লাখ ১০ হাজার ৯৬৫ শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানো হবে। সবমিলিয়ে ‘এ’ ক্যাপসুর খাবে ৪ লাখ ৬০ হাজার ৬৬০ শিশু।
সিলেট জেলার ১২টি স্থায়ী কেন্দ্র এবং দুই হাজার ৪১৬টি অস্থায়ী কেন্দ্র রয়েছে। এছাড়া অতিরিক্ত আরো ১২টি কেন্দ্রসহ মোট দুই হাজার ৪২৮টি কেন্দ্রে ভিটামিন ‘এ’ খাওয়ানো হবে শিশুদের।

সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মন্ডল জানান, ভিটামিন ‘এ’ ক্যাম্পেইনে সিলেটে ৪ হাজার ৮৫৬ জন স্বেচ্ছাসেবক কাজ করবেন। ইতিমধ্যে ক্যাম্পেইনের আওতায় নীল ও লাল রঙের ক্যাপসুল সিলেটে পৌঁছে গেছে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa